বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭

ভালোবাসার ডায়েরি

ভালোবাসার ডায়েরি হামিদ হোছাইন মাহাদী - এক শান্ত রজনীতে ভালোবাসায় স্নান করতে গিয়ে সেদিন তোমাকেই খুঁজে পেয়েছিলাম, তাই হৃদয়ে তোমায় রেখেছিলাম গেঁথে; যেভাবে মালার মাঝে পুঁতিকে গেঁথে রাখে। তোমার পূর্ণিমা চাঁদের ন্যায় অবয়ব দ্যাখে আমি নিতান্ত পুলকিত অনুভব করছিলাম সেদিন। তোমাকে এতই রূপসী মনে হয়েছিলো যে, মনে হয় যেনো নূপুর ও বাহুর অলঙ্কারসমূহ এরেণ্ডা বৃক্ষের ন্যায়। শ্যামবর্ণের অধরে মুচকি হাসি দিয়ে আমার হৃদয় শীতল করে দিয়েছিলে। সূর্যালোকের কিরণ তোমার দন্তের মাড়ি থেকে প্রতিসৃত হয়েছিলো, আর মেহেদি রাঙা হস্তদ্বয় থেকে ছড়িয়ে পড়ছিল সৌরভ। গোলাপকে যেভাবে আপন করে নেয় সবাই, সেভাবেই আমিও তোমায় আপন করে নিয়েছিলাম। তোমার ঝলমল করা কাজলনয়ন আমাকে অভিভূত করেছিলো, তাই সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, তুমি-ই হবে আমার জীবনের স্বপ্নের সারথি। তোমার উপর যদি কেউ অপবাদ আরোপ করার প্রচেষ্টা চালায় অথবা তোমার চরিত্র হনন করতে চায় তাহলে সেইসব শত্রুদের হুমকি প্রদর্শনের আগেই মৃত্যুর রস পান করাবো। আর মৃত্যুর শরাব যেদিন পান করবো আমি, সেদিন তোমার তুলতুলে হস্তদ্বয় দিয়ে, মাথায় হাত বুলিয়ে আর জগদীশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করে চারখোটা বিশিষ্ট চৌকিতে তুলে দিবে। জানি, তোমার সাথে কাটানো সময়ে আমার অনেক ভুলত্রুটি হয়েছে আশা করি, সেদিকে ভ্রুক্ষেপ না করে তুমি আমাকে ক্ষমা করে দিবে। একটা উপদেশ থাকবে তোমার প্রতি, রণক্ষেত্রে বীর সৈনিক যেভাবে নির্ভয়ে যুদ্ধ করে; সেভাবে সৎকর্ম করার জন্য যুদ্ধ করে যাবে। কারণ এ জীবন তো ধারকৃত বস্তুর ন্যায় খুব সাময়িক। ১৫/১১/১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন