শীত এসেছে
হামিদ হোছাইন মাহাদী
-
শীত এসেছে শীত এসেছে
ফুল-পাখিরা গীত ধরেছে
বাড়ির আঙিনায়,
খুকুমণি কিনছে সুয়েটার
নিউ মার্কেট যায়।
-
শীতের পিঠা খাবো এবার
খাবো আরো হরেক খাবার
গাঁয়ের বাড়ি গিয়ে,
হবে এবার ঝাকঝমকে
খালামনির বিয়ে।
-
ভালো লাগে শীতের হাওয়া
হয় যে সুযোগ ঘুরতে যাওয়া
বন্ধুদের সাথে,
ঘুরতে বেরোই পার্কে-বিচে
দিনে ও রাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন