রসের হাঁড়ি
হামিদ হোছাইন মাহাদী
-
একদা এক নদীর ধারে থাকতো বুড়ি
থাকতো সদা তাঁরই কাছে ফলের ঝুড়ি।
একদিন আমি গিয়েছিলাম বুড়ির পাশে
বুড়ি তখন আমায় দেখে মুচকি হাসে।
বললাম আমি ওগো বুড়ি আছো কেমন
বললো আমায় কোনোমতে আছি যেমন।
একটু আমায় দিবে কিনা ফলের রস
রসগুলো সব না হয় যেনো একটুও কশ।
বুড়ি বলে আনছো কিছু রস যে নিতে?
আনছি আমি একটা বোতল তোমায় দিতে
দিলো আমায় রসের হাঁড়ি পরিশেষে
আসার সময় সোহাগ দিলো ভালোবেসে।
০৯/১০/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন