কীযে এখন করি
হামিদ হোছাইন মাহাদী
-
আসছে না আর কাব্য-ছড়া
কীযে এখন করি,
বলবে কী আর একটু আমায়
কোন পথ এখন ধরি?
কোন থিউরি করলে ফলো
লিখতে পারবো ছড়া,
আগের মতো হয় যেনো সব
অনেক বেশি কড়া।
নাইবা লিখলে কোনোকিছু
হয়না লেখা বের,
চিন্তা করলাম এখন আবার
লিখবো কাব্য ঢের।
১৯/১০/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন