বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
♦বিপ্লব আমাকে ডাক দিয়ে বলে
♦বিপ্লব আমাকে ডাক দিয়ে বলে♦
-হামিদ হোছাইন মাহাদী
বিপ্লব আমাকে ডাক দিয়ে বলে
আর কতো ঘুমাবি তুই?
মিনারের আযান ভেসে আসছে
জেগে উঠ্
ভোরের সূর্যের রঙ বিবর্ণ হয়ে
রক্তিম বর্ণ ধারণ করছে
স্বপ্নের মাঝেও ভেসে উঠে লাশের স্তুপ
মানবতার চিৎকার,
মজলুমের আহাজারি,
বিপ্লব আমাকে ডাক দিয়ে বলে
আর কতো ঘুমাবি তুই?
আজ ক্ষমতায়ন আসীন কচুবনের কালাচাঁদ
তাই পৃথিবীর শাসকরা এতো উড়ন চণ্ডি
ভুলে গিয়েছে বিপ্লবের ইশতেহার
ভুলে গিয়েছে বিপ্লবের ইতিহাস
ভুলে গিয়েছে তিতুমীর আর শরীয়তুল্লাহর
বিপ্লবের ভূমিকা।
যেদিকে তাকাই শুনতে পাই
গগণবিদারী আর্তনাদ
ভেসে আসে কর্ণকুহরে ;
আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও...
তাই বিপ্লব আমাকে ডাক দিয়ে বলে
আর কতো ঘুমাবি তুই?
ছড়িয়ে পড়ছে ভূগোল জুড়ে বিষবৃক্ষ
প্রতিমূহুর্তে অপেক্ষা করছে
অকুল পাথার
ক্ষমতার প্রতিযোগিতায় মগ্ন নৃপতিরা
যাদের হত্যা করা হচ্ছে
তাদের উত্তরসূরিরা পালন করছে
সাক্ষী গোপালের ভূমিকা
তাই, বিপ্লব আমাকে ডাক দিয়ে বলে
আর কতো ঘুমাবি তুই?
২৬/১১/২০১৬
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন