বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
আজও শকুনের পদচিহ্ন বিদ্যমান
আজও শকুনের পদচিহ্ন বিদ্যমান
হামিদ হোছাইন মাহাদী
-
রক্তাক্ত হয়েছিলাম সেদিন
বুকের ভেতরকার ফুসফুস ফেটে
চৌচির হয়ে পড়ছিলো
মরুভূমির বালুচরের মতো,
কিছুই বলিনি তবু
সব ব্যাথা হৃদয়ে গেঁথে রাখলাম
যেভাবে পুষ্পকে মালার
সাথে গেঁথে রাখি।
আমার কায়ার শার্টের
রক্তিম দাগ আজও শুকায় নি;
কামানের বারুদ দিয়ে
আঁখির সম্মুখে উড়িয়ে দিয়েছিলো
আমার বোনের মৃতদেহ
চিৎকার দিয়েছিলাম সেদিন,
এমনকি গগণের পয়োধর
দিগ্বিদিক ছুটাছুটি করছিলো,
সূর্যের উজ্জ্বল খরতাপ
হারিয়ে গিয়েছিল,
নেমে এসেছিলো তমিস্রাভাব।
শকুনেরা আমার বোনের
উপর চালিয়েছিল নির্যাতনের স্টিমরুলার
ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া,ইরাকের
প্রতিটি জনপদের প্রান্তদেশে
আজও শকুনের পদচিহ্ন বিদ্যমান।
পৃথিবীকে তারা রাখতে চায়
অশান্তির স্তুপ হিসেবে,
চায় হিরোসিমা ও নাগাসিকার মতো
ধ্বংসযজ্ঞ করে যেতে।
নিপাত যাক শকুনের আস্তানা
ধ্বংস হোক শকুনের সকল পাঁয়তারা।
২৪/১০১১৬
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন