বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
বাদলের অপেক্ষায়
বাদলের অপেক্ষায়
হামিদ হোছাইন মাহাদী
-
হঠাৎ গগণের মেঘ আচ্ছন্ন !
গর্জনে ভারী হয়ে উঠলো আকাশ-বাতাস
খুলে গেলো আমার আঁখি যুগল
বাহিরে দেখি রিমঝিম বৃষ্টির শব্দ
আবহাওয়া আজ অনেক মনোরম
শীতল হাওয়া বয়ে যাচ্ছে...
একটু আধটু অন্ধকাররূপ ধারণ করছে।
কল্পনার জগতে পাড়ি জমালো
আমার ছোট্ট মনটি।
অনেক প্রতীক্ষার পর ফিরে আসলো
আকাঙ্ক্ষিত প্রিয়তমা,
যার জন্য দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছিলাম।
হৃদয় জুড়ে গেলো আমার
প্রেয়সী গ্রহণ করে নিলো আমাকে
তাঁর মনোমুগ্ধকর আকর্ষণে।
ভিজিয়ে দিলো আমার কায়া
যা ভাবছিলাম তা পূর্ণ হলো
এখনো কর্ণকুহরে ভেসে আসছে প্রেয়সীর গুড়গুড় শব্দ।
হে প্রেয়সী !তোমাকে স্বাগত জানাই...
আমার হৃদয় কষ্ট অনুভব করলে
আশা করি তুমি শীতল করে দিবে....।
২৪/০২/২০১৬
চকবাজার,চট্টগ্রাম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন