বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
বোনরা আমার
বোনরা আমার
(এক প্রিয় বন্ধুর আকুতিতে লেখা)
হামিদ হোছাইন মাহাদী
-
বোনরা আমার অধিক প্রিয় সকল কিছুর মাঝে,
চেষ্টা করি থাকতে সদা তাদের সকল কাজে।
শৈশব থেকে আদর-সোহাগ করছে আমায় তারা,
কখনো যে কোথাও আমি যাইনি তাদের ছাড়া।
অসুখ হলে করতো সেবা থেকে পাশে আমার,
আনতো তারা আমার কাছে হরেকরকম আহার।
খোদার কাছে বলতাম আমি,ওগো আমার রব!
বোনদের আমার আশাগুলো পূরণ করো সব।
বড়ো যখন হলাম আমি নেইতো এখন কাছে,
জানিনা তো বোনরা আমার একটু কেমন আছে?
মনে পড়ে বসলে খেতে বোনদের ভালোবাসা,
নেইতো কেহ এখন পাশে দিতে আমায় আশা।
দূরে এখন আছি বলেই নেয় না কেহ খবর,
হয়তো একদিন এমনভাবেই যেতেই হবে কবর।
কেউ বলে না ফোন করেও কেমন আছিস ভাই?
অনেক হলো দিন তো এখন একটু বাড়ি আয়?
একাকী আজ কাটছে আমার ইহকালীন সময়,
জানিনা কি জীবন আমার হবে কিনা অজয়!
২৩/১০/২০১৬
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন