নারীনির্যাতন
হামিদ হোছাইন মাহাদী
মায়ের জাতি বোনের জাতি
শ্রেষ্ঠ সৃজন নারী,
তবু,
স্বামীও করে রাষ্ট্রও করে
তাঁর জন্য আইন জারি।
শারীরিকও মানসিকও
স্বামী করে নির্যাতন,
শাশুরবাড়ির শাশুড়ি মাও
করে যায় যে নিপীড়ন।
যারা এখন দেয় শ্লোগান
আমরা নারীবাদ,
তাদের কাছে পায় না শোভা
নারীর আশীর্বাদ ।
সেদিন হবে পরিপূরণ
নারীর অধিকার,
নারীর মান করবে না কেউ
যেদিন অস্বীকার।
১২/১০/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন