স্বপ্ন
হামিদ হোছাইন মাহাদী
তোমরা যেমন স্কুলে যাও
ব্যাগ পিছনে নিয়ে,
ইচ্ছে হয় যে যেতে আমার
সবার মতো ছবি আঁকার
পাঠশালাতে গিয়ে।
কেউ কখনো বললো নাযে
চলো আমার সাথে,
তোমার মতো ইচ্ছে হয় যে
লিখতে কলম হাতে।
সবার মতো হতেই বড়ো
স্বপ্ন আমার আছে,
একটু যদি পারো আমায়
রেখো তোমার কাছে।
আপন কেহ নেই যে আমার
এই দুনিয়ায় ভাই,
কষ্ট নিয়ে কোনোভাবেই
দিনটা কেটে যায়।
০৩/১১/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন